ভারতীয় সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের বৃহন্মুম্বই পৌরসভার (বিএমসি) সুষমা স্বরাজ মেটারনিটি হোমে।
জানা গেছে, প্রসূতির পরিবারের অভিযোগ, অপারেশনের সময় হাসপাতালে বিদ্যুৎ চলে যায়। তিন ঘণ্টা ধরে জেনারেটরও চালানো হয়নি। এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে বিএমসি।
.png)
এদিকে এই পৌরসভার বার্ষিক বাজেট ৫২ হাজার কোটি রুপি। এরপরও হাসপাতালের বেহাল দশা ও চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মৃত্যু হলো মা-নবজাতকের।
খুসরুদ্দিন আনসারি নামের শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি তার স্ত্রী সাহিদুনকে প্রসবের জন্য সুষমা স্বরাজ মেটারনিটি হোমে ভর্তি করিয়েছিলেন। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়।