জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা জানিয়েছে, দুইটি ত্রাণবহরে হামলা করেছে ইসরায়েলি দখলদাররা। এই ত্রাণ গাজায় যাচ্ছিল।
পরে জর্ডানের মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার করার পরও ত্রাণবহর সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অবশেষে, গাজায় পৌঁছায় বহর দুইটি।
.png)
ঘটনার বিবরণ না দিয়ে মন্ত্রণালয় বলেছে, খাদ্য, ময়দা ও অন্যান্য মানবিক সহায়তা বহনকারী ট্রাকে আক্রমণ করেছেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।
ইসরায়েলি আইনি সহায়তা সংস্থা হোনেনু এক বিবৃতিতে বলেছে, ত্রাণবাহী ট্রাকে হামলা করা চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পেট্রা আরো জানিয়েছে, চরমপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কঠোর নিন্দা জানিয়েছে জর্ডান।
সূত্র: রয়টার্স