ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কেনিয়ায় বন্যা, ভূমিধসে মৃত্যু বেড়ে ১৮১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৬, ২ মে ২০২৪
কেনিয়ায় বন্যা, ভূমিধসে মৃত্যু বেড়ে ১৮১
ফাইল ছবি

কেনিয়ায় মার্চ থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৮১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় দেশটির কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুতও হয়েছে। বৃহস্পতিবার (২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

কেনিয়ার মধ্যাঞ্চলীয় শহর মাই মাহিউতে সোমবার (২৯ এপ্রিল) আকস্মিক বন্যায় অন্তত ৪৮ জনের মৃত্যু হয়। বুধবার (১ মে) আবর্জনার মধ্যে দুইটি লাশ পাওয়া গেছে বলে রেডক্রস জানিয়েছে।

রেডক্রসের এক কর্মকর্তা জানান, সামরিক বাহিনীর সদস্যরা উদ্ধারকারী কুকুর নিয়ে তল্লাশি অভিযানে যোগ দিয়েছে।

Advertisement

বুধবার (১ মে) স্থানীয় সময় সকালে দেশটির সরকারের মুখপাত্র ইসহাক মাউরা জানিয়েছিলেন, মৃতের সংখ্যা আরো ১০ জন বেড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯।

কয়েক দশকের মধ্যে পূর্ব আফ্রিকার সবচেয়ে মারাত্মক খরা চলার পর গত বছর সেখানে ব্যাপক বৃষ্টি হয়।

রাজধানী নাইরোবি থেকে ৩৩ কিলোমিটার দূরে কিতেঙ্গেলা শহরে বন্যায় ডুবে যাওয়া ঘরবাড়িতে আটকা পড়া লোকজনকে উদ্ধারে রেডক্রসের কর্মীরা সাহায্য করছে। তারা নাইরোবি থেকে ২১৫ কিলোমিটার দূরে নারোকের একটি ক্যাম্পে আটকা পড়া পর্যটকদেরও উদ্ধারের চেষ্টা করছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!