দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, গালফ ক্ল্যান গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের জন্য নতুন সেনাদের সরবরাহ করার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়ে।
বিধ্বস্ত এই হেলিকপ্টারটি ছিল রাশিয়ার তৈরি এমআই-১৭ মডেলের। অবশ্য প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বা দেশটির সামরিক বাহিনীর কেউই রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে কিছু বলেনি। এছাড়া হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঙ্গে গালফ ক্ল্যান গোষ্ঠীর কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও উল্লেখ করা হয়নি। কলম্বিয়ায় এই গোষ্ঠীটির ৪ হাজার সশস্ত্র যোদ্ধা রয়েছে।
.png)