ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৮, ২৪ এপ্রিল ২০২৪
হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ
সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ - ফাইল ছবি

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) তাকে জেদ্দার কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি বাদশাহ সালমানকে নিয়মিত মেডিকেল চেক-আপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পরীক্ষার জন্য কয়েক ঘণ্টা লাগতে পারে।

Advertisement

২০১৫ সালে সৌদি আরবের ক্ষমতায় আসেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এরপর ২০২২ সালের মে মাসে শারীরিক শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন। ওই সময়ে তার কোলোনোস্কপিসহ মেডিক্যাল পরীক্ষা করা হয়।

ওই সময়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হার্টের পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য বাদশাহ সালমান রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ।

এর আগে সৌদি বাদশাহের ২০২০ সালে গলব্লাডার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। ওই সময়ে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন জল্পনা দেখা দেয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!