ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে ১০২ আসনে ভোটগ্রহণ আজ 

আর্ন্তজানিত ডেস্ক
প্রকাশিত: ০১:৩৮, ১৯ এপ্রিল ২০২৪
ভারতে ১০২ আসনে ভোটগ্রহণ আজ 
ফাইল ফটো

ভারতের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আজ শুক্রবার। এদিন ১৭টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে ১০২ আসনে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রথম দফায় প্রার্থীর সংখ্যা ১ হাজার ৬২৫ জন। এদিন সর্বোচ্চ ৩৯ আসনে ভোট হবে তামিলনাড়ুতে। লোকসভার পাশাপাশি অরুণাচলের ৬০ এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে এই দফায়। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, প্রথম দফায় অরুণাচল প্রদেশ, মণিপুর ও মেঘালয়ের দুটি করে আসনে ভোটগ্রহণ হবে। একটি করে আসনে ভোটগ্রহণ হবে ছত্তিশগঢ়, মিজ়োরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ ও পুদুচেরিতে। 

Advertisement

উল্লেখ্য, মণিপুরে মোট দুটি লোকসভা আসন। ইনার মণিপুর ও আউটার মণিপুর। তবে নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে দুই দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার আউটার মণিপুরের চূড়াচাঁদপুর ও চান্দেল জেলার ১৫টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। বাকি ১৩টিতে ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল দ্বিতীয় দফায়।

বিহারের চার, উত্তরাখণ্ডের পাঁচ, মহারাষ্ট্রের ছয়, উত্তরপ্রদেশের ৮ আসন, রাজস্থানের ১২ আসনে আজ ভোটগ্রহণ হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!