ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলিদের ধরাশায়ী করা হিজবুল্লাহর সেই ২ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৪, ১৭ এপ্রিল ২০২৪
ইসরায়েলিদের ধরাশায়ী করা হিজবুল্লাহর সেই ২ কমান্ডার নিহত
ইসরায়েলের বিমান হামলায় বিধ্বস্ত গাড়ি। ছবি: টাইমস অব ইসরায়েল

গত কয়েকদিন ধরে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় নাস্তানাবুদ হচ্ছিল ইসরায়েলি সেনারা। এবার ইসরায়েলের পালটা বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুই কমান্ডার নিহত হয়েছেন। তাদের নেতৃত্বই ইসরায়েলিদের ধরাশায়ী করছিল।

দ্য টাইমস অব ইসরায়েল আইডিএফের বরাতে এ খবর প্রকাশ করেছে।

জানা যায়, দেশটির সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দূরে লেবাননের আইন বাল শহরে একটি গাড়ি লক্ষ্য করে বোমা ফেলে ইসরায়েল। এতে নিহত হোন ইউসূফ বাজ। তিনি হিজবুল্লাহর বিগ্রেড কমান্ডার পর্যায়ের সামরিক নেতা। তিনি সাম্প্রতিক অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়ন করছিলেন।

Advertisement

এর কয়েক ঘণ্টা পর লেবাননের চেহাবিয়েহ শহরে আরেকটি গাড়িতে ড্রোন হামলা চালিয়ে হিজবুল্লাহর দুই সদস্যকে হত্যা করা হয়। এদের মধ্যে মুহম্মদ শাহৌরি রাদওয়ান পশ্চিম জেলা রকেট ইউনিটের কমান্ডার ছিলেন।

গত বছর গাজা যুদ্ধ শুরুর ইসরায়েলে যেসব রকেট ছোড়া হচ্ছে তা নিয়ন্ত্রণ করছিলেন তিনি। এ কমান্ডার খুব দক্ষ ও চতুর ছিলেন বলে জানা যাচ্ছে।

ইরান ইসরায়েলে হামলার পর আরো সক্রিয় হয়ে ওঠে হিজবুল্লাহ। ড্রোন হামলা ছাড়াও চলতি সপ্তাহে লেবানন সীমান্তের কাছে অভিযানে গিয়ে প্রবল বাধার মুখে ইসরায়েলি সামরিক বাহিনী।

ঐদিন ইসরায়েলি সেনাবাহিনীর একটি অগ্রবর্তী দল হিজবুল্লাহর পাতা ফাঁদে পা দেয়। মুহূর্তে বিকট বিস্ফোরণে আহত হন ইসায়েলের চার সেনা। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এসব ঘটনার পর হিজবুল্লাহকে নিয়ে বেশ চিন্তায় পড়ে দখলদাররা। এরই মধ্যে সফল বিমান হামলায় দুই কমান্ডারের নিহত হওয়ার ঘটনা বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েল হুমকি দিচ্ছে, হিজবুল্লাহকে তাদের সীমান্ত থেকে দূরে সরিয়ে দিতে প্রয়োজনে সর্বাত্মক আক্রমণ করা হবে। এ জন্য উত্তরাঞ্চল থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিচ্ছে ইসরায়েল।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!