ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভারতে সব ধর্মের সহাবস্থান চান বেশির ভাগ মানুষ, জানালো জরিপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০০, ১৩ এপ্রিল ২০২৪
ভারতে সব ধর্মের সহাবস্থান চান বেশির ভাগ মানুষ, জানালো জরিপ
ফাইল ফটো

ভারতে সব ধর্মের সহাবস্থান চান বেশির ভাগ মানুষ— এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। বৃহস্পতিবার ভারতের সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটি বা সিএসডিএস-লোকনীতি জরিপের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জরিপে জানানো হয়েছে, ভারতের ৭৯ শতাংশ মানুষ মনে করেন, শুধু হিন্দু নয়; সেখানে সব ধর্ম সমান। মাত্র ১১ শতাংশ মানুষ বলেছেন, ভারত শুধু হিন্দুদের। 

জরিপে আরো বলা হয়েছে, বেশির ভাগ শহুরে মানুষ (প্রায় ৮৫ শতাংশ) ধর্মীয় বহুত্ববাদে বিশ্বাস করেন। শিক্ষিত শ্রেণির মধ্যে এই বিশ্বাস সবচেয়ে বেশি (৮৩ শতাংশ)। অপর দিকে শিক্ষিত নন এমন ৭২ শতাংশ মানুষও ধর্মীয় বহুত্ববাদে বিশ্বাস করেন।

অপর দিকে জরিপে অংশ নেয়া মাত্র ৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, রামমন্দির তাদের সবচেয়ে উদ্বেগের বিষয়। বিজেপি নেতৃত্বাধীন সরকারের এই পদক্ষেপকে ২২ শতাংশ মানুষ বেশি পছন্দ করেছেন। ৪৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণ হিন্দু পরিচয়কে সুসংহত করবে। বিশেষ করে ধনী এবং উচ্চবর্ণের (৫৮-৫৯ শতাংশ) মানুষ এটির পক্ষে।

ভারতের নির্বাচন কমিশনের ওপর আস্থা উদ্বেগজনক হারে কমে গেছে বলে সিএসডিএসের জরিপে উঠে এসেছে। ৫৮ শতাংশ উত্তরদাতা ২০২৪ সালে নির্বাচন কমিশনের ওপর কিঞ্চিৎ কিংবা বড় ধরনের অবিশ্বাস প্রকাশ করেছেন। জরিপে অংশ নেওয়া প্রায় ৪৫ শতাংশ মানুষ মনে করেন ইলেকট্রনিক ভোটিং ব্যবহার করে ক্ষমতাসীন দল নির্বাচনে কারচুপি করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!