ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলি, বহু হতাহতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০২, ১১ এপ্রিল ২০২৪
যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলি, বহু হতাহতের শঙ্কা
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এতে বহু হতাহতের আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় একাধিক বন্দুকসহ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে।- ফক্স নিউজ।

বুধবার বিশ্বের বেশিরভাগ দেশের মতো যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এদিন সকালে দেশটির লাখ লাখ মুসলিম ঈদের নামাজ আদায় করেছেন। কিন্তু বিকেলেই গোলাগুলির সাক্ষী হলো পেনসিলভানিয়ার মুসলিমরা।

Advertisement

ফক্স নিউজের প্রতিবেদন মতে, বুধবার বিকেলে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ওয়েস্ট ফিলাডেলফিয়ার ওয়াইলোসিং এভিনিউয়ের ৪৭০০ ব্লকের কাছেই এক ঈদ অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এখনো সঠিক সংখ্যা জানা যায়নি বলে খবরে বলা হয়েছে।
  
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
 
ঘটনাস্থলের পাশেই গিরার্ড মিট মার্কেট নামে একটি বাজার রয়েছে। আবদুল্লাহ লেগ নামে বাজারের মহাব্যবস্থাপক বলেন, তিনি তিন থেকে চারটি গুলির শব্দ শুনতে পেয়েছেন। ফক্স নিউজকে তিনি বলেন, গোলাগুলির সাথে সাথে ২০ থেকে ৩০ জন শিশু তার দোকানে আশ্রয় নেয়।
  
আবদুল্লাহ লেগ জানান, পার্ক এলাকার কাছে গোলাগুলির ঘটনাস্থল থেকে কয়েকশ ফুট দূরেই তার দোকান। গুলির শব্দ শোনার পরই সবাই দৌড়াচ্ছিল। গোলাগুলির পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কয়েকজনকে আটক করে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!