ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

জিবুতি উপকূলে শরণার্থী নৌকাডুবি, শিশুসহ ৩৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৫৬, ৯ এপ্রিল ২০২৪
জিবুতি উপকূলে শরণার্থী নৌকাডুবি, শিশুসহ ৩৮ জনের মৃত্যু
ফাইল ছবি

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে একটি শরণার্থী নৌকা ডুবে শিশুসহ অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম।

সংস্থাটি বলেছে, অন্তত আরো ৬ জন নিখোঁজ কিংবা নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। আর ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদেরকে সাহায্য-সহায়তা করছে আইওএম এবং স্থানীয় কর্তৃপক্ষ।

আইওএম এর আঞ্চলিক মুখপাত্র ইয়োন্নে নেগে বলেছেন, জিবুতি উপকূল থেকে প্রায় ২০০ মিটার দূরে এই নৌকাডুবি হয়। শরণার্থী বোঝাই নৌকাটি গত ৮ এপ্রিল রাত প্রায় ২ টার দিকে ইয়েমেন থেকে ছেড়ে এসেছিল।

নৌকায় প্রায় ৬৬ জন আরোহী ছিল। যাত্রা শুরুর দু’ঘন্টা পরই নৌকাটি ডুবে যায়। আরোহীরা বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

নেগে বলেন, ‘প্রতিবছরই হাজারো শরণার্থী হর্ন অব আফ্রিকা ছেড়ে উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার চেষ্টা চালায়। তারা বেশিরভাগই ইথিওপিয়া এবং সোমালিয়ার নাগরিক।

কিন্তু ইয়েমেনে হাজারো শরণার্থী আটকে থাকে জানিয়ে তিনি বলেন, জিবুতি উপকূলে মর্মান্তিক নৌদুর্ঘটনায় যারা মারা গেছে, তারা জিবুতিতে ফেরার চেষ্টায় ছিল। সেখানে কিছু সময় নিয়ে আবার ভিন দেশে পাড়ি দেওয়া কিংবা বাড়ি ফেরার চেষ্টায় ছিল তারা

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!