ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র দুই মসজিদ কাবা এবং মসজিদে নববির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাফতরিক ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১৩ মিনিটে দেওয়া এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে বলা হয়, ‘সোমবার সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার ঈদুল ফিতর হবে।’
.png)
এদিকে, সোমবার সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ার অর্থ হলো বুধবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। সেই হিসেবে বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানে ঈদ হবে তার পরদিন বৃহস্পতিবার। সৌদি আরবে গত ১০ মার্চ ১৪৪৫ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যায়। ১১ মার্চ থেকে রোজা শুরু হয়। গত বছর সৌদি আরবে রমজান মাস ২৯ দিনের হয়েছিল।