ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলের কোনো দূতাবাসই নিরাপদ নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬, ৮ এপ্রিল ২০২৪
ইসরায়েলের কোনো দূতাবাসই নিরাপদ নয়: ইরান
আয়াতুল্লাহ আলী খামেনি - ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক সতর্ক করে বলেছেন, কোনো ইসরায়েলি দূতাবাস আর নিরাপদ নয়। সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলি হামলায় ইরান রেভল্যুশনারি গার্ডের সিনিয়র কমান্ডারসহ অন্তত ১৬ জন নিহত হওয়ার ঘটনার পর তিনি এ হুমকি দিলেন।

রোববার (৭ এপ্রিল) খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাবি বলেন, ‘প্রতিরোধের ফ্রন্ট প্রস্তুত; হামলার জবাব কেমন হবে, তা দেখার অপেক্ষায় থাকুন।’

তিনি আরো বলেন, এই নৃশংস শাসকের মোকাবিলা করা আইনি ও বৈধ অধিকার।

Advertisement

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, সাফাবির দাবি ইরানের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় ২৭টি ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে।

গত সোমবার দামেস্কে ইরানি কনস্যুলেটে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ছাড়াও অন্তত সাতজন জন নিহত হন।

এরপর সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেন আকবরি বলেন, হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া হবে ‘একই মাত্রার ও একই রকম কঠোর।’

নিহত জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি লেবানন ও সিরিয়ায় আইআরজিসি’র বৈদেশিক অপারেশন শাখা কুদস ফোর্সের অপারেশন তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। ২০২০ সালে ইরাকে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর জাহেদিই ইরানের সর্বোচ্চ পদস্থ কমান্ডার।

সাম্প্রতিক বছরগুলোয় সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শতাধিক হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী, যেগুলোয় ইরানের রেভল্যুশনারি গার্ড অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে আসছিল বলে তাদের দাবি। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলা জোরদার হয়েছে। একই সময়ে হেজবুল্লাহ এবং লেবানন ও সিরিয়ার অন্য গোষ্ঠীগুলোও ইসরায়েলের আন্তসীমানায় হামলা চালায়।

ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং দুই দেশ বছরের পর বছর ধরে ছায়া যুদ্ধ করেছে। ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে একের পর এক নাশকতামূলক হামলা ও হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ করে আসছে ইসরায়েলের বিরুদ্ধে।

সূত্র: আল-আরাবিয়া

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!