আজজুম আরো জানান, হামলায় আহত সেনাদের সরিয়ে নিতে তিনটি ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করেছে।
তিনি আরো বলেন, আমাল এলাকায় ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামাসের দায় স্বীকার করা আরেকটি হামলায় ইসরায়েলের তিনটি মারকাভা ট্যাংকে আঘাত হানে। এতে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়।
.png)
ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, শনিবার মধ্য গাজায় ৪০১তম ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নের দুই সেনা গুরুতর আহত হয়েছে। জওয়ানদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।