ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় হিরোশিমার মতো বোমা ফেলার আহ্বান মার্কিন কংগ্রেস সদস্যের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫২, ২ এপ্রিল ২০২৪
গাজায় হিরোশিমার মতো বোমা ফেলার আহ্বান মার্কিন কংগ্রেস সদস্যের
ফাইল ছবি

ইউক্রেন ও ফিলিস্তিনের গাজার চলমান যুদ্ধ দ্রুত শেষ করতে সেখানে জাপানের ‘হিরোশিমা ও নাগাসাকির মতো বোমা ফেলার’ আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য টিম ওয়ালবার্গ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা-নাগাসাকিতে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। এর জেরে জাপানের আত্মসমর্পণ ত্বরান্বিত হয়। চূড়ান্ত জয় পায় মার্কিন জোট।

Advertisement

ওয়ালবার্গ গত সপ্তাহে মিশিগানের ডান্ডিতে এক জনসভায় দেয়া বক্তৃতা রিপাবলিকান দলের কংগ্রেসম্যান টিম ওয়ালবার্গ বলেন, মার্কিন সরকারের উচিত গাজা বা ইউক্রেনের বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তার জন্য অর্থ ব্যয় না করে সেই অর্থ বরং ইসরায়েলের পক্ষে ব্যয় করা উচিত।

২৫ মার্চ সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে রিপাবলিকান দলের এ কংগ্রেসম্যান প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির সমালোচনা করেন। 

গাজা প্রসঙ্গে তিনি বলেন, গাজায় আমাদের মানবিক সহায়তার জন্য একটি পয়সাও ব্যয় করা উচিত নয়। এটি নাগাসাকি এবং হিরোশিমার মতো হওয়া উচিত। এই যুদ্ধ দ্রুত শেষ করুন।  নাগাসাকি এবং হিরোশিমার মতো দ্রুত যুদ্ধ শেষ করার কথা বলে তিনি মূলত পরমাণু বোমা ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

ওয়ালবার্গ বলেন, একই ব্যবস্থা ইউক্রেনেও নিতে হবে। পুতিনকে দ্রুত পরাজিত করতে হবে। ইউক্রেনে মার্কিন অর্থের ৮০ ভাগ মানবিক উদ্দেশ্যে ব্যবহার না করে রুশ বাহিনীকে নিশ্চিহ্ন করার জন্য ব্যয় করা উচিত।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!