ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৪, ২ এপ্রিল ২০২৪
৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
ফাইল ছবি

জাপানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (২ এপ্রিল) এই ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং সুনামিরও কোনো আশঙ্কা নেই।

জাপানের আবহাওয়া সংস্থা মেটওরোলজিকাল এজেন্সী (জেএমএ) জানিয়েছে, উত্তর জাপানের ইওয়াতে ও আওমোরি প্রিফেকচার ৬.১  মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে।

Advertisement

জেএমএ আরো জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইওয়াতে প্রিফেকচারের উত্তর উপকূলীয় অংশে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!