পোল্যান্ড জানিয়েছে, ইউক্রেনের সীমান্ত অঞ্চল লভিভকে লক্ষ্য করে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ও সাতটি ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। পরে নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিমানবাহিনীকে সক্রিয় করেছে পোল্যান্ড।
লভিভ অঞ্চলের সাদোভিই টেলিগ্রামে মেয়র জানিয়েছেন, শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে নিয়োজিত ছিল। যদিও পুরো ইউক্রেনেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
.png)
টেলিগ্রামে এক বিবৃতিতে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, রাজধানী ও এর আশেপাশে প্রায় এক ডজন রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। হামলার ফলে কোনও হতাহতের বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাশিয়ান কৌশলগত বোমারু বিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে ইউক্রেন আগেই দেশজুড়ে সতর্কতা জারি করেছিল।
হামলার সময় কিয়েভের বাসিন্দাদের মেট্রো স্টেশনে আশ্রয় নেয়ার ছবি প্রকাশিত হয়েছে। অবশ্য রোববারের হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো।