ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মস্কোয় সন্ত্রাসী হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:১৫, ২৪ মার্চ ২০২৪
মস্কোয় সন্ত্রাসী হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের নিন্দা
ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কনসার্ট হলে ভয়াবহ বন্দুক হামলার ‘কঠোর’ নিন্দা জানিয়েছেন এবং ‘সন্ত্রাসী’ হামলায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদ।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস মস্কোর বাইরে একটি কনসার্ট হলে আজকের সন্ত্রাসী হামলার সম্ভাব্য সবচেয়ে জোরালো ভাষায় নিন্দা করেছেন, যাতে অন্তত ১৪৩ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছে।

গুতেরেস ‘শোকসন্তপ্ত পরিবার ও জনগণ এবং রাশিয়ান ফেডারেশনের সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।’ তিনি এতে রাশিয়ার আনুষ্ঠানিক নাম উল্লেখ করেছেন।

Advertisement

নিরাপত্তা পরিষদ এ ঘটনায় সমবেদনা জানিয়েছে এবং ‘সন্ত্রাসবাদের এই নিন্দনীয় কর্মকান্ডের অপরাধীদের এবং মদদদাতাদেরকে জবাবদিহি করতে এবং তাদের বিচারের আওতায় আনার জন্য’ সমস্ত রাষ্ট্রকে ‘রাশিয়ান ফেডারেশনের সরকার, সেইসাথে অন্যান্য সমস্ত প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করার’ আহ্বান জানিয়েছে।

তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা এই জঘন্য ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।’

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-খোরাসান গ্রুপ শুক্রবার এই হামলার দাবি করে টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা মস্কোর উপকণ্ঠে ‘একটি বিশাল সমাবেশে’ আক্রমণ করেছে এবং ‘নিরাপদভাবে তাদের ঘাঁটিতে ফিরে গেছে।’

সূত্র: ইউএন নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!