শনিবার মক্কার জাহরাত আল উমরাহ মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি একদিকে ছুটে আসছিল। এরপর আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে যেখানে মানুষ ইফতার করার জন্য জড়ো হয়েছিলেন ঠিক সেখানে এসে গাড়িটি ছিটকে পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে।
.png)
অ্যাম্বুলেন্স এবং বেসামরিক প্রতিরক্ষা দলসহ জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। কী কারণে এ দুর্ঘটনা ঘটল সেটির কারণ খুঁজে বের করতে কাজ করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
সূত্র: গালফ নিউজ