বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় পাকিস্তানের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার রাতে পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে ছিল এটির উৎপত্তিস্থল।
উল্লেখ্য, চলতি ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত এই নিয়ে মোট চারটি ভূমিকম্প হলো পাকিস্তানে। ফেব্রুয়ারিতে ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, তার আগের মাস জানুয়ারিতে ৪ দশমিক ৩ এবং ৬ মাত্রার দু’টি ভূমিকম্প হয়েছিল দেশটিতে।
.png)