ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪, ১৯ মার্চ ২০২৪
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
ফাইল ছবি

মিয়ানমারে সামরিক বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জানা গেছে, দেশটির মিনবিয়া শহরসহ বেশ কিছু এলাকায় এ হামলা হয়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বেতার রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, শুক্রবার মিনবিয়ার প্রায় ৫ কিলোমিটার উত্তরে রোহিঙ্গা অধ্যুষিত গ্রাম থার দারে একটি জঙ্গি বিমান থেকে বোমা নিক্ষেপ করলে ২৩ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন।

Advertisement

জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারের কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই অশান্ত হয়ে ওঠে দেশটি। রাখাইন রাজ্যে সংঘাতের বিস্তৃতি বাস্তুচ্যুতিই ঘটাচ্ছে শুধু। সেই সাথে পূর্বে বিদ্যমান বৈষম্য ও অসহায়ত্বকে বাড়িয়েই তুলছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে কয়েক দশক ধরে নিপীড়নের সম্মুখীন হয়েছে মুসলিম রোহিঙ্গারা। এর ফলে প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজারে আশ্রয় নিয়েছে।এদের বেশিরভাগই ২০১৭ সালে সামরিক দমন–পীড়নের পরে পালিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!