ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৩, ১৩ মার্চ ২০২৪
রাশিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ফাইল ছবি

রাশিয়ার ইভানোভো অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বলে জানিয়েছে মস্কো। বিধ্বস্ত উড়োজাহাজটিতে ৮ জন ক্রু ও ৭ জন যাত্রীসহ মোট ১৫ জন আরোহী ছিলেন।

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একটি ইলিউশিন আইএল-৭৬ সামরিক কার্গো উড়োজাহাজ মঙ্গলবার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটির একটি ইঞ্জিনে আগুন লাগার পর সেটি বিধ্বস্ত হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইভানোভো অঞ্চলে সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দেশটির একাধিক অনলাইন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজের ১৫ আরোহীর কেউই বেঁচে নেই।

Advertisement

রুশ সামাজিক যোগাযোগমাধ্যমে উড়োজাহাজ বিধ্বস্তের ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, উড়োজাহাজের একটি ইঞ্জিনে আগুন জ্বলছে এবং সেটির মাথা নিচের দিকে দিয়ে মাটিতে পড়ছে। উড়োজাহাজটি আছড়ে পড়ার সময় ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস বলেছে,‌‌ মস্কোর স্থানীয় সময় দুপুর ১টার দিকে আইএল-৭৬ সামরিক কার্গো উড়োজাহাজটি ইভানোভো অঞ্চলে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটির একটি ইঞ্জিনে আগুন ধরে যাওয়া এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইভানোভোর সেভারনি বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির ইঞ্জিনটি আগুন ধরে যায়।

পাইলটরা জরুরি অবতরণের জন্য বিমান ঘাঁটিতে ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টা সফল হয়নি। টেলিগ্রাম চ্যানেল ১১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, বোগোরোডস্কো গ্রামের কিছু দূরে একটি কবরস্থানের কাছের জঙ্গলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজের পাইলটরা জ্বলন্ত বিমানটিকে একটি আবাসিক এলাকা থেকে দূরে নিয়ে যেতে সক্ষম হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!