মঙ্গলবার (১২ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দেশটির রাজস্থান রাজ্যের জয়সলমীরে স্টুডেন্ট হোস্টেলের কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি তেজস বিমান বিধ্বস্ত হয়েছে। ভারতের নিজস্ব যুদ্ধবিমানের প্রথম দুর্ঘটনা।
পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছে জানিয়ে ভারতের বিমান বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
.png)
এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর একটি তেজস বিমান আজ জয়সলমীরে একটি অপারেশনাল প্রশিক্ষণ উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে। পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অব এনকোয়ারি গঠন করা হয়েছে।