ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্রায় ৩১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩০, ১০ মার্চ ২০২৪
গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্রায় ৩১ হাজার
যুদ্ধ-বিধ্বস্ত গাজা। ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রায় ৩১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকাজুড়ে আক্রমণ আরো জোরদার করেছে। তারা নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়ে নারী ও শিশুসহ অন্তত ১৩ জনকে হত্যা করেছে। এছাড়া রাফা শহরের একটি আবাসিক টাওয়ার ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

শুধু তাই নয়, উত্তর গাজায় অপুষ্টিতে এক শিশু এবং এক তরুণীর মৃত্যু হয়েছে। ফলে সেখানে অনাহারে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হলো।

এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ তহবিল পুনরুদ্ধার করেছে কানাডা এবং সুইডেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছে।

Advertisement

অপরদিকে রমজান মাসকে সামনে রেখে এক বার্তায় হামাস প্রধান ইসমাইল হানিয়াহ গাজার ওপর এই জঘন্য যুদ্ধ বন্ধ করতে ইসরায়েল এবং এর মিত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। হামাসের বিরুদ্ধে একের পর এক অভিযান চালানো হচ্ছে। এমনকি হামাসকে নির্মূলের অজুহাতে নিরীহ ফিলিস্তিনিদের ওপর প্রতিদিন হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!