রমজান মাস বিশ্বজুড়ে মুসলিমদের কাছে একটি পবিত্র মাস। চলতি বছরের পবিত্র এই মাস শুরুর আগে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা করে যাচ্ছিলো মধ্যস্থতাকারীরা। তবে এ প্রচেষ্টা এখনো কোনো আলোর মুখ দেখেনি। গত সপ্তাহে কোনো সিদ্ধান্ত ছাড়াই কায়রোতে এ বিষয়ের আলোচনা শেষ হয়েছে।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকার্তরা জানিয়েছেন, গাজার আল-শিফা হাসপাতালে অপুষ্টিজনিত ও পানিশূন্যতায় আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে সেখানে এই সম্পর্কিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।
.png)
গত ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলের হামলায় ৩০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজার ৪০২ জন।
অন্যদিকে গাজায় নারীদের ওপর চলা ভয়াবহ নির্মমতার চিত্র স্মরণ করিয়ে দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা। শক্রবার (৮ মার্চ) এটি সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর অবরুদ্ধ উপত্যকাটিতে প্রতিদিন ৬৩ জন নারী প্রাণ হারাচ্ছেন।