ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮, ৭ মার্চ ২০২৪
যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিলেন কিম
ফাইল ছবি

সেনাদের যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। বুধবার দেশের পশ্চিমাঞ্চলে একটি বড় আকারের সামরিক অপারেশন্স ঘাঁটি পরিদর্শন করেন তিনি। সেখানে সেনাদের প্রশিক্ষণ পর্যবেক্ষণ শেষে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার ওপর জোর নির্দেশ দেন। 

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ঘাঁটির অবস্থান প্রকৃতপক্ষে কোথায় তা প্রকাশ করা হয়নি। 

এর আগে সোমবার দক্ষিণ কোরিয়ার সেনাদের সঙ্গে যৌথ বার্ষিক সামরিক মহড়া শুরু করে যুক্তরাষ্ট্র। গত বছরের তুলনায় এই মহড়ায় দ্বিগুণ সেনা অংশ নিচ্ছে।

Advertisement

এর প্রেক্ষিতে কিম জং উন বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। তবে তিনি তার বক্তব্যে যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কথা সরাসরি উল্লেখ করেননি।

সংবাদমাধ্যম কেসিএনএ উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্রকে উদ্ধৃত করে জানায়, সিউল এবং ওয়াশিংটনকে তাদের ‘বেপরোয়া’ এবং ‘উন্মত্ত যুদ্ধ মহড়া’ বন্ধ করার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া।

সেসময় ওই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে তাদের এই কর্মকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!