নিকি হ্যালি তার নিজ অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনায়ও ট্রাম্পের কাছে হেরেছেন। তবে ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন নিকি হ্যালি।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকি হ্যালিই প্রথম নারী, যিনি রিপাবলিকান পার্টির কোনো প্রাইমারিতে জয়ী হলেন।
.png)
তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প। তা সত্ত্বেও মাঠ ছাড়তে রাজি নন নিকি হ্যালি। তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবার ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের মুখোমুখি হতে পারেন ট্রাম্প।