ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় আকাশ থেকে ৩৮ হাজার প্যাকেট খাবার ফেলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৫০, ২ মার্চ ২০২৪
গাজায় আকাশ থেকে ৩৮ হাজার প্যাকেট খাবার ফেলল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

গাজায় অভুক্ত মানুষদের জন্য প্রথমবারের মতো আকাশ থেকে খাবার ফেলল যুক্তরাষ্ট্র। তিনটি সামরিক বিমান থেকে ৩৮ হাজারের বেশি খাবারের প্যাকেট প্যারাসুটের মাধ্যমে গাজায় ফেলা হয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, তিনটি সি-১৩০ পরিবহন বিমান খাবারের প্যাকটেগুলো গাজায় ফেলেছে।

মার্কিন সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন গাজার মানুষদের জন্য বেশকিছু সহায়তার ঘোষণা দিয়েছেন। বিমান থেকে খাবারের প্যাকেট দেওয়া এগুলোর মধ্যে প্রথম পদক্ষেপ।

Advertisement

শুক্রবার গাজায় ত্রাণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। বৃহস্পতিবার একটি ত্রাণ বহরে ভিড় করা গাজাবাসীর ওপর নির্বিচারে গুলি করে ইসরায়েল। এতে শতাধিক মানুষ নিহত হন। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো খাবার পৌঁছে দেওয়া হলো।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বিকেলে বিমান থেকে মোট ৬৬ বান্ডিল খাবার ফেলা হয়েছে।

অবরুদ্ধ গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। আশ্রয় শিবিরগুলোতে মানবেতন জীবনযাপন করছেন ফিলিস্তিনিরা। খাদ্য সরবরাহের গাড়িগুলোও প্রবেশের অনুমতি দিচ্ছে না নেতানিয়াহু সরকার। পশুখাদ্য খেয়ে বেঁচে আছে গাজার মানুষ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!