ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে নিজের গায়ে আগুন দিলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে নিজের গায়ে আগুন দিলেন যুবক
সড়কে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য। ছবি: সংগৃহীত

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। গোয়েন্দা বাহিনীর সদস্যরা আগুন নেভানোর পর ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। ডিসি ফায়ার ও ইএমএসের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। 

মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তবে ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস ঘটনাটি তদন্ত করছে। গাজায় যুদ্ধের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইসরায়েলি দূতাবাস।

Advertisement

গাজার যুদ্ধ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি বিক্ষোভের জন্ম দিয়েছে৷ গত ৭ অক্টোবর গাজা শাসনকারী ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাস আকস্মিক আক্রমণ চালিয়ে এক হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা ও ২৫৩ জন জিম্মিকে আটক করে। এরপর থেকে ইসরায়েলি বাহিনী উপকূলীয় ছিটমহলে সামরিক অভিযান শুরু করে। এতে প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!