ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৪০
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০০ জন।

উপত্যকাটির মধ্যাঞ্চলে বেশ কয়েকটি আবাসিক বাড়িতে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ঐ প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইসরায়েলি বিমান গাজার দেইর এল-বালাহ শহরের বেশ কয়েকটি আবাসিক বাড়িতে দফায় দফায় হামলা চালায়। এতে এসব বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। নিহত হয় ৪০ ফিলিস্তিনি। যার বেশিরভাগই নারী ও শিশু।

Advertisement

গাজায় হামাস পরিচালিত সরকারের মিডিয়া অফিস এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে বলে উল্লেখ করেছে চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিজিটিএন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!