রাশিয়ার স্বাধীন সংবাদপত্রের সম্পাদক ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সাংবাদিক দিমিত্রি মুরাতভ রয়টার্সকে বলেছেন, কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যু ‘হত্যাকাণ্ড’।
অন্যদিকে, নাভালনির চিফ অব স্টাফ লিওনিদ ভলকভ বলেছেন, কারা বিভাগের বিবৃতিকে ‘স্বীকারোক্তি’ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে যে, তারা ইচ্ছাকৃতভাবে নাভালনিকে হত্যা করেছে।
.png)
নাভালনির আইনজীবী ইয়ামালিয়ার ৩ নম্বর পেনাল কলোনি যাচ্ছেন বলে জানিয়েছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নাভালনির মৃত্যুর বিষয়ে পুতিনকে অবহিত করা হয়েছে। পেসকভ বলেন, রাশিয়ার পেনিটেনশিয়ারি সার্ভিস সব ধরনের পরীক্ষা চালাচ্ছে এবং এ বিষয়ে তার কাছে আর কোনো তথ্য নেই।