জেলেনস্কির কাছে সময়টি রীতিমতো গুরুত্বপূর্ণ। কারণ, তার হাতে গোলাবারুদের সংখ্যা কমে গেছে। পশ্চিমা দেশগুলো উৎপাদন বাড়িয়েছে, তবে খুব তাড়াতাড়ি তা ইউক্রেনের হাতে পৌঁছবে না। রাশিয়াও আক্রমণ আরও তীব্র করতে পারে।
ইউক্রেনের সেনাদের এখন হিসাব করে গোলাবারুদ খরচ করতে হবে। বিষয়টি নিয়ে মিউনিখে আলোচনা হবে। সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও যোগ দেবেন।
.png)
ইউক্রেনকে সাহায্য করা নিয়ে যুক্তরাষ্ট্রে রয়েছে অচলাবস্থা। মার্কিন সিনেটে জো বাইডেনের ডেমক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ। তাই সেখানে ইউক্রেনকে ছয় হাজার কোটি ডলারের সামরিক সাহায্য দেওয়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে।
তবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তা পাস হওয়া নিয়ে সংশয় আছে। কারণ, সেখানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। আর ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা এ প্রস্তাবের বিরুদ্ধে।
সূত্র: ডয়চে ভেলে