ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভালোবাসা দিবসে স্ত্রীর মাথা কেটে পুরো গ্রাম ঘুরলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২২, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
ভালোবাসা দিবসে স্ত্রীর মাথা কেটে পুরো গ্রাম ঘুরলেন যুবক
সংগৃহীত ছবি

ভারতের পূর্ব মেদিনীপুরে ভালোবাসা দিবসে স্ত্রীর মাথা কেটে হাতে নিয়ে পুরো গ্রাম ঘুরলেন এক যুবক। পরে গ্রামবাসী পুলিশে খবর দিলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 

বুধবার পটাশপুরে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অভিযুক্তের নাম গৌতম গুছাইত। তার বাড়ি, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের চিস্তিপুর গ্রামে। 

Advertisement

তার বিরুদ্ধে অভিযোগ, স্ত্রীকে খুন করেছেন তিনি। শরীর থেকে পুরো আলাদা করে দিয়েছেন মাথা। এরপর সেই কাটা মাথা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন গৌতম। পরে রাস্তার বেঞ্চে মাথাটি রেখে বসে পড়েন পাশে। এই ঘটনার রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। থানায় খবর দেন গ্রামবাসীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর গৌতমকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রের খবর, একসময়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন গৌতম। এখন অবশ্য তিনি সুস্থ। তবে গত কয়েকদিন ধরে পরিবারে কলহ চলছিল। 

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে সম্ভবত এই কাণ্ড ঘটিয়েছেন ঐ যুবক। এ ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্তের বাবা-মাকেও।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!