ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আইসিইউতে অচেতন রোগীকে কামড় দিল ইঁদুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
আইসিইউতে অচেতন রোগীকে কামড় দিল ইঁদুর
ছবি: সংগৃহীত

অচেতন অবস্থায় এক সপ্তাহ ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন ৪৩ বছর বয়সী এক ব্যক্তি। সেখানেই তাকে কামড়ে দিয়েছে ইঁদুর। রোগীর ডান হাতের আঙুল ও পায়ে তৈরি হয়েছে ক্ষত। সম্প্রতি ভারতের তেলঙ্গানার একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, দুদিন আগে রোগীকে দেখতে যান হাসপাতালের এক কর্মী। তিনি রোগীর ডান হাতের আঙুলে ক্ষতচিহ্ন দেখে চমকে ওঠেন। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের ডাকা হয়। পরে দেখা যায়, পায়ের তলায়ও দাগ আছে। চিকিৎসকরা বলছেন, ইঁদুরের  কামড়েই তৈরি হয়েছে এই ক্ষত।

হায়দরাবাদের একটি হাসপাতালে অস্ত্রোপচার হয় ওই ব্যক্তির। এরপর তেলঙ্গানার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় প্রাথমিক তদন্ত করেছে।

Advertisement

তদন্তে জানা গেছে, আইসিইউয়ের পাশে রয়েছে একটি ডায়ালিসিস ইউনিট। সেই ঘরটি পুনর্নির্মাণ করা হচ্ছে। এছাড়াও রোগীদের খাবার হাসপাতালের মেঝেতে পড়ে থাকে। সে কারণে আইসিইউতে ইঁদুরের উপদ্রব বেড়েছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সে দিকে নজর রাখার প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!