ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সাউথ ক্যারোলাইনার প্রাথমিক বাছাইপর্বে বাইডেনের জয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০২৪
সাউথ ক্যারোলাইনার প্রাথমিক বাছাইপর্বে বাইডেনের জয়
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইপর্বে সহজেই জিতে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটি ডেমোক্র্যাটদের প্রথম প্রাথমিক বাছাইপর্ব। জয়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি দ্বিতীয় বারের মতো রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

২০২৪ সালের ডেমোক্রেটিক প্রাইমারির দৌড়ে এ পর্যন্ত পাওয়া ফলাফলে বাইডেন ৯৬.৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। এই লড়াইয়ে তার প্রতিপক্ষ লেখক ম্যারিয়েন উইলিয়ামসন পেয়েছেন ২ শতাংশ ভোট আর কংগ্রেসম্যান ডিন ফিলিপস পেয়েছেন ১.৬ শতাংশ ভোট।

সামনের নির্বাচনগুলোতে ৮১ বছর বয়সী বাইডেন কেমন করেন সেটার উপরই এখন নজর রাখছেন ডেমোক্রেটরা। চার বছর আগে মূলত এখানকার কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থনেই তিনি হোয়াইট হাউসে পা রাখেন।

Advertisement

পুনর্নির্বাচিত হতে পরবর্তী ধাপের প্রচারণায় অংশ নিতে বর্তমানে বাইডেন ক্যালিফোরনিয়াতে অবস্থান করছেন। সেখানে বসেই প্রাইমারিতে জয়ের খবরটি পেয়েছেন তিনি।

ফলাফল জেনে এক বিবৃতিতে জো বাইডেন বলেন, ২০২৪ সালে সাউথ ক্যারোলাইনার জনগণ আবারও সাড়া দিয়েছে এবং আমার কোনো সন্দেহ নেই যে আপনারা আমাদের আবারো প্রেসিডেন্ট পদটি পেতে সাহায্য করতে চলেছেন, পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পকে আবারও পরাজিত প্রার্থী বানাতে।

জো বাইডেন আগামী নভেম্বরে সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, ট্রাম্প যদি আবারও ওভাল অফিসে ফিরে আসেন তবে তা যুক্তরাষ্ট্রের জন্য শুধু ঝুঁকিই বয়ে নিয়ে আসবে

সাম্প্রতিক কয়েকটি জরিপে দেখা গেছে, বাইডেনের প্রতি সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের কৃষ্ণাঙ্গদের সমর্থন কমে যাচ্ছে। কারণ প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি কৃষ্ণাঙ্গদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিলেও জয়ের পর তাদের জন্য বিশেষ কিছুই করেননি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!