ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হুতিদের ৩৬ স্থাপনায় মার্কিন-ব্রিটিশ হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৬, ৪ ফেব্রুয়ারি ২০২৪
হুতিদের ৩৬ স্থাপনায় মার্কিন-ব্রিটিশ হামলা
ছবি: সংগৃহীত

ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ৩৬টি স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শনিবার রাতে এসব হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক টহল জোটের এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক ও বাণিজ্যিক জাহাজ এবং লোহিত সাগরে চলাচলকারী নৌযানগুলোর ওপর হুতিদের ক্রমাগত আক্রমণের জবাবে ইয়েমেনের ১৩টি স্থানে ৩৬টি হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

Advertisement

ইরাক ও সিরিয়ায় ইরানের ৮৫টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর পরদিন ইয়েমেনে এ হামলা চালানো হলো।

গত রোববার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়। ওই হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে ওয়াশিংটন। এর জবাবে শুক্রবার ইরাক ও সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এসব হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!