গত শনিবার (২৭ জানুয়ারি) রাতে লন্ডনের একটি মেট্রো স্টেশনে ওই ঘটনাটি ঘটেছে।
দু’পক্ষের সংঘর্ষের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুরো ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
.png)
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েক জন যুবক অন্য এক জন ব্যক্তিকে টেনে হিঁচড়ে ট্রেন থেকে বাইরে বার করার চেষ্টা করছেন। অন্যদিকে ওই ব্যক্তিও দরজার সামনে শুয়ে শুয়েই লাথি-ঘুষি চালিয়ে যাচ্ছেন। এরপর লাফিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ান ওই ব্যক্তি। নিজেকে রক্ষা করতে অন্য পক্ষকে লক্ষ্য করে আবার হাত-পা ছুঁড়তে শুরু করেন। অন্য দিক থেকে আসে পাল্টাও।
দু’পক্ষের লড়াইয়ে যখন হুলস্থুল পড়ে গিয়েছে, তখন কয়েক জন মেট্রোযাত্রীকে চিৎকার করতে এবং লড়াই থামানোর অনুরোধ করতেও শোনা গিয়েছে ওই ভিডিওতে। এর পর এক জন মেট্রো কর্মী ঘটনাস্থলে পৌঁছে দু’পক্ষের লড়াই থামান। তবে কী কারণে সেই সংঘাত, তা ওই ভিডিও থেকে স্পষ্ট নয়। ভিডিও প্রকাশ্যে আসার পর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ‘আমরা এই ঘটনা সম্পর্কে অবগত। তদন্ত চলছে। যারা ঘটনাটি ঘটতে দেখেছেন, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
মেট্রো স্টেশনে ঘটে যাওয়া ওই ঘটনার কারণে গণপরিবহণ পরিষেবায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
সূত্র: মেট্রো ইউকে, আনন্দবাজার