ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মালিতে সোনার খনিতে ধস, নিহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৩, ২৫ জানুয়ারি ২০২৪
মালিতে সোনার খনিতে ধস, নিহত ৭৩
ফাইল ফটো

আফ্রিকার দেশ মালির একটি সোনার খনি ধসে ৭৩ জনের মৃত্যু হয়েছে। মালির দক্ষিণ–পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে এ দুর্ঘটনা ঘটে। বুধবার স্থানীয় একটি সূত্র এএফপিকে জানিয়েছে।  

আফ্রিকার যেসব দেশে সবচেয়ে বেশি সোনা উত্তোলন করা হয়, তার মধ্যে অন্যতম মালি। দেশটিতে মাঝেমধ্যেই খনি দুর্ঘটনার খবর পাওয়া যায়।

সোনার খনির কর্মকর্তা ওমর সিদিবে বলেন, প্রথমে অনেক জোরে শব্দ হয়। এর পরপরই মাটি কেঁপে ওঠে। ধসে পড়ে সুড়ঙ্গটি। দুর্ঘটনার সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন। তল্লাশি অভিযান শেষ হয়েছে। আমরা ৭৩ জনের লাশ উদ্ধার করেছি। 

Advertisement

এর আগে, গত মঙ্গলবার মালির খনিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনা ও কয়েকজন শ্রমিক নিহত হওয়ার কথা জানায়। তবে বিবৃতিতে নিহত শ্রমিকের সংখ্যা জানানো হয়নি।

মালি সরকারের পক্ষ থেকে খনি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শোক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!