রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বিমানটি আছড়ে পড়ে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এতে ৬৫ জন যাত্রী ছিলেন। যাদের সবার মৃত্যু হয়েছে।
.png)
বার্তাসংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, বিমানটিতে রুশ বাহিনীর হাতে বন্দি ইউক্রেনীয় সেনারা ছিল।
বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ জানিয়েছেন, তিনি বিমান দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। তবে তিনি বিস্তারিত কোনো কিছু জানাননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি বিমান খাড়াভাবে আছড়ে পড়ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।