ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিদ্রোহীদের হামলা, ভারতে পালালো মিয়ানমারের ২৭৬ সেনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৩, ২০ জানুয়ারি ২০২৪
বিদ্রোহীদের হামলা, ভারতে পালালো মিয়ানমারের ২৭৬ সেনা
মিয়ানমারের সেনা - ফাইল ছবি

জান্তা বিরোধী সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে সীমান্ত পেরিয়ে প্রতিবেশি দেশ ভারতে পালিয়ে গেছে মিয়ানমার সেনাবাহিনীর অন্তত ২৭৬ জন সেনা।

শুক্রবার (১৯ জানুয়ারি) ভারতীয় আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তা এ কথা জানান।

গত বছরের নভেম্বর থেকে বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মি (এএ) মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ চালানো শুরু করেছে। ভারতীয় সীমান্তের কাছে মিয়ানমারের কিছু অংশ দুই পক্ষের সংঘাতের জেরে উত্তপ্ত হয়ে রয়েছে।

Advertisement

গত সপ্তাহে বিদ্রোহীগোষ্ঠীটি জানায়, তারা ভারতের মিজোরাম সীমান্তসংলগ্ন পালেতওয়া শহর এবং ছয়টি সামরিক ঘাঁটি দখল করেছে। সেখান থেকেই গত বুধবার সেনারা সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরামে পালিয়েছেন।

আসাম রাইফেলস আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, মিয়ানমারের সেনাদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে নয়াদিল্লিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছেন তারা।

সূত্র:  এএফপি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!