ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ধারণার চেয়েও ২০ শতাংশ বেশি বরফ গলেছে গ্রিনল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১০, ১৯ জানুয়ারি ২০২৪
ধারণার চেয়েও ২০ শতাংশ বেশি বরফ গলেছে গ্রিনল্যান্ডে
ছবি: সংগৃহীত

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে রেকর্ড হারে গলে যাচ্ছে গ্রিনল্যান্ডের বরফ। দ্বীপরাষ্ট্রটিতে বরফের স্তর পূর্বের ধারণার চেয়ে ২০ শতাংশ বেশি গলে গেছে। গত ২ দশকে গ্রিনল্যান্ডের বরফের স্তর থেকে প্রায় ৫ হাজার গিগাটন বরফ গলে গেছে, যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির একটি প্রধান কারণ।

বুধবার (১৭ জানুয়ারি) বিজ্ঞান ভিত্তিক সাময়িকী নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত চার দশক ধরে স্যাটেলাইট পর্যবেক্ষণের মাধ্যমে হিমবাহের এই বরফ গলে যাওয়ার চিত্র পাওয়া গেছে। গবেষণায় যুক্তরাষ্ট্রের গবেষকরা ১৯৮৫ থেকে ২০২২ সাল পর্যন্ত হিমবাহের অবস্থানের প্রায় ২ লক্ষ ৪০ হাজার স্যাটেলাইট চিত্র সংকলন করেছেন। সেখানে হিমবাহগুলোকে গলে সমুদ্রের সাথে মিলিত হতে দেখা যায়।

Advertisement

গবেষকরা দেখেছেন, গ্রিনল্যান্ডের প্রান্তের চারপাশ ২০ শতাংশ বরফ গত চার দশক ধরে গলে গেছে এবং এর আগে এই হিসেবটা করা হয়নি। গবেষণা রিপোর্টের প্রধান লেখক চ্যাড গ্রিন বলেছেন, গত কয়েক দশক ধরে গ্রিনল্যান্ডের প্রায় প্রতিটি হিমবাহই কম বেশি পাতলা হয়ে গেছে বা সরে গেছে। যেহেতু দ্বীপের প্রান্তে বরফ ইতিমধ্যেই সমুদ্রে মিশেছে, সেহেতু এটি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলবে।

অ্যান্টার্কটিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্রিল্যান্ডের হিমবাহের বরফ গলে সমুদ্র পৃষ্ঠের ক্রমবর্ধমান উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় দ্বীপ অঞ্চলগুলোতে প্লাবনের হুমকি সৃষ্টি করছে। বরফ গলা পানি সমগ্র দ্বীপ দেশগুলো এবং সমুদ্রের তীরের শহরগুলোকে ডুবিয়ে দিতে পারে। এসব অঞ্চলে লাখ লাখ মানুষ বাস করে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!