বুধবার (১৭ জানুয়ারি) সিস্তান-বেলুচিস্তান প্রদেশের খাশ শহরের সঙ্গে প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে হোসেইন আলী জাওয়ানফার নামের ওই কর্মকর্তা ও তার দুই দেহরক্ষী বন্দুকধারীদের গুলিতে নিহত হন বলে নিশ্চিত করেছে আইআরজিসি।
আইআরজিসির কুদস ঘাঁটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনে প্রদেশের সারাভান সফরে গিয়েছিলেন কর্নেল জাওয়ানফার।
.png)
এদিকে চরমপন্থি গ্রুপ জইশ আল-আদল এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
এর আগে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে দুই পাকিস্তানি শিশু নিহত ও একজন আহত হন।
অন্যদিকে, ইরানের এ হামলার ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তেহরানে ‘প্রতিশোধমূলক’ হামলা চালিয়েছে ইসলামাবাদ। এতে চার শিশু ও তিন নারীসহ অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, আনাদোলু এজেন্সি