ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪, ১৫ জানুয়ারি ২০২৪
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পশ্চিম ম্যাসাচুসেটসে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা তিন আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুর ১২টার দিকে গ্রিনফিল্ড এবং লেডেনের সীমান্ত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

সংবাদমাধ্যম সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, রোববার দুপুরে গ্রিনফিল্ডের কান্ট্রি ক্লাব রোডের কাছে ফ্র্যাঙ্কলিন কাউন্টির একটি জঙ্গল এলাকায় টুইন-ইঞ্জিন বিচক্র্যাফ্ট ব্যারন ৫৫ বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে থাকা তিন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ম্যাসাচুসেটস স্টেট পুলিশ জানিয়েছে।

কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) যৌথভাবে দুর্ঘটনার কারণ তদন্ত করবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!