শুক্রবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা গভীর উদ্বেগ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সম্প্রতি কয়েক মাসে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে সৌদি আরব।
লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরব গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ, এই নৌপথে অবাধ বাণিজ্যের স্বাধীনতা আন্তর্জাতিক দাবি।
.png)