ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের ৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৫, ১১ জানুয়ারি ২০২৪
ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের ৪ সদস্য নিহত
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় হানাদার ইসরায়েলি বাহিনীর হামলায় স্বেচ্ছাসেবী সংগঠন ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের ৪ সদস্য নিহত হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দেইর-আল-বালাহ এলাকায় ইসরায়েলি বাহিনী একটি অ্যাম্বুলেন্সে হামলা চালালে ঘটে এই হতাহতের ঘটনা।

এদিকে গাজা থেকে কিছু সংখ্যক সৈন্য প্রত্যাহার এবং বেসামরিক হতাহত কমাতে মিত্র যুক্তরাষ্ট্রের অনুরোধের পরও কমছে না উপত্যকায় আগ্রাসনের মাত্রা। বুধবারও দক্ষিণ ও মধ্য গাজায় ব্যাপক হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের ৪ সদস্যসহ নিহত হয়েছে ৬ জন।

Advertisement

তিন মাসের বেশি সময়ের আগ্রাসনে গাজায় প্রাণহানি এরইমধ্যে ২৩ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে প্রায় ৪০ শতাংশের বয়সই ১৮’র কম।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!