ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তিন বছর বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৪, ৮ জানুয়ারি ২০২৪
তিন বছর বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা
ইসরায়েলি সেনা - ফাইল ছবি

ফিলিস্তিনের পশ্চিম তীরে তিন বছর বয়সী এক শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

রোববার (৭ জানুয়ারি) পূর্ব জেরুজালেমের কাছেই একটি চেকপয়েন্টে ঘটে এ ঘটনা।

তেল আবিবের দাবি, তল্লাশি চৌকিতে গাড়ি চালিয়ে এক নারী ও এক পুরুষ সেনাদের ওপর হামলার চেষ্টা চালায় দু’জন ব্যক্তি। সে সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে শিশুটি গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়। নিহত শিশুটির নাম রুকাইয়া আহমেদ।

Advertisement

এদিকে গাড়িতে থাকা ওই দুই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য জানায়নি নেতানিয়াহু প্রশাসন। তবে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের দাবি, পুলিশের গুলিতে ওই দম্পতিও নিহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!