ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১০৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৩, ৮ জানুয়ারি ২০২৪
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১০৯
ছবি: সংগৃহীত

দক্ষিণ গাজার রাফাহ এলাকায় রোববার ইসরায়েলি বিমান হামলায় আরো দুই ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৯ জনে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া দফতর।

সর্বশেষ গাজায় নিহত হয়েছেন এএফপির সাংবাদিক মুস্তফা থুরায়া এবং আল জাজিরার গাজা ব্যুরো প্রধান ওয়ায়েল আল দাহদোহের ছেলে হামজা ওয়ায়েল আল দাহদৌহ। 

আলজাজিরা এই দুই সাংবাদিকের হত্যার নিন্দা জানিয়েছে। কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি বলেছে, এটি ইসরায়েলের ইচ্ছাকৃত হামলা।

Advertisement

এক বিবৃতিতে গণমাধ্যমটি বলেছে, এসব ঘৃণ্য অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ আদালত, সরকার ও মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাই। সেই সাথে সাংবাদিকদের লক্ষ্যবস্তু ও হত্যা বন্ধেরও দাবি জানায় গণমাধ্যমটি।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এই দুই সাংবাদিক এক সন্ত্রাসীর সাথে একই গাড়িতে ছিলেন। ওই গাড়ি থেকে একটি ড্রোন নিয়ন্ত্রণ করা হচ্ছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বিমান হুমকি মনে করায় ওই গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে তারা প্রাণ হারান।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!