ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৭, ৪ জানুয়ারি ২০২৪
গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৪ জন নিহত
ছবি: সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিমাঞ্চলীয় আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। বুধবার রাতে একটি বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ৯ সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে হিজবুল্লাহর স্থানীয় কর্মকর্তা হোসাইন ইয়াজবেকও রয়েছেন বলে স্বীকার করেছে সংগঠনটি।

এ ঘটনার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন, আমার যোদ্ধারা যুদ্ধকে ভয় পায় না। তবে ইসরায়েলের বিরুদ্ধে তার বাহিনীর হামলা বাড়ে, এমন ঘোষণা তিনি এখনই দিতে চাচ্ছেন না।

Advertisement

ইসরায়েলি বাহিনী বলছে, তারা লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গত ৮ অক্টোবর থেকে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহ সংঘর্ষ শুরু হয়।

এই সংঘর্ষে এখন পর্যন্ত হিজবুল্লাহর ১৪৩ জন যোদ্ধা নিহত হয়েছেন। বিপরীতে হিজবুল্লাহর পাল্টা হামলায় ১১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, তারা তাদের উত্তর সীমান্তের সুরক্ষায় কাজ করে যাচ্ছে ও হিজবুল্লাহর ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!