ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে আরও জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টার মধ্যে ১৫টি আর্টিলারি সিস্টেম ও ৭টি সাঁজোয়া যান ধ্বংস করেছে।
তাছাড়া তিনটি রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ৩৬টি অপারেশনাল কৌশলগত ইউএভি ও ৭৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
.png)
তাদের প্রকাশিত তথ্যে দাবি করা হয়, ইউক্রেনের হামলায় এখন পর্যন্ত ৩ লাখ ৬১ হাজারের বেশি রাশিয়ান নিহত হয়েছেন।
এর আগে ইউক্রেনজুড়ে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানী কিয়েভ, উত্তর-পূর্বের শহর খারকিভসহ একাধিক অঞ্চলে এই হামলা চালানো হয়। এ ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, নয়টি টুপোলেভ টিইউ-৯৫এমএস বোমারু বিমান নিয়ে হামলা চালায় রাশিয়া। গত ডিসেম্বরের শেষে তীব্র আক্রমণের সময়ও এই যুদ্ধবিমান ব্যবহার করেছিল মস্কো। সেবারের হামলায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র: আল-জাজিরা