ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পর পর ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭, ৩ জানুয়ারি ২০২৪
পর পর ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
ছবি: সংগৃহীত

জাপানের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। বুধবার গভীর রাতে ৩০ মিনিটের ব্যবধানে দুইবার কম্পন অনুভূত হয় দেশটিতে। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গেছে, আফগানিস্তানের ফয়জাবাদ এলাকা থেকে ১০০ কিলোমিটার পূর্বে বুধবার রাত ১২টা ২৮ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর আধ ঘণ্টার মধ্যেই দ্বিতীয় বার কেঁপে ওঠে আফগানিস্তান। রাত ১২টা ৫৫ মিনিটে  ফয়জাবাদ থেকে ১২৬ কিলোমিটার পূর্ব দিকে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৮। যদিও হতাহতের খবর নেই। 

এর আগে ২০২৩ সালের ১২ ডিসেম্বর ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫ দশমিক ২। গত বছর অক্টোবর মাসে প্রবল ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬ দশমিক ৩।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!