গুজরাটের পর্যটন বিভাগ জানিয়েছে, এই প্রকল্পের জন্য মাজগাঁও ডক লিমিটেড-এর সঙ্গে হাত মিলিয়েছে রাজ্যের সরকার। ২০২৪ সালে দীপাবলির আগেই এই প্রকল্পটি শুরু হওয়ার কথা রয়েছে। ৩৫ টন ওজনের ওই ডুবোজাহাজটি একসঙ্গে ২৪ জন পর্যটক নিয়ে সমুদ্রের ১০০ মিটার নিচে থেকে ঘুরে আসবে। জাহাজটি পরিচালনার দায়িত্বে থাকবেন দুইজন অভিজ্ঞ পাইলট ও একজন ক্রু। পর্যটকদের জন্য অক্সিজেন মাস্ক থেকে শুরু করে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থাসহ যাবতীয় সুযোগসুবিধা থাকবে এই সাবমেরিনে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গুজরাটের পর্যটনশিল্পের প্রসারের জন্য এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
.png)
পানিতে ভাসমান ডুবোজাহাজের ভেতরে প্রবেশ করার সুযোগ হয়েছে অনেকের। কেননা এক সময় ভারতীয় নৌবাহিনীর ডুবোজাহাজ ‘আইএনএস কুরসুরা’ এখন অবসরপ্রাপ্ত। পর্যটকদের জন্য সেই ডুবোজাহাজটিকে সাবমেরিন মিউজিয়াম হিসাবে রেখে দেওয়া হয়। ভাইজ্যাক ঘুরতে গেলেই দেখা যায় সেই জাহাজটি। কিন্তু এর আগে ডুবোজাহাজে করে পানির নিচে ঘুরে বেড়ানোর সুযোগ পাননি সাধারণ মানুষ।